চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:২৭ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ভর্তির এ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম চলবে। আবেদন কার্যক্রম শেষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (www.ju-admission.org) আবেদন ফরম পূরণ এবং ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেট অথবা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে। আবেদন সম্পন্ন হলে আগামী ২২ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

এছাড়া ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ফলাফল আবেদনকারীর ফোন নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এ বছর বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা মোট দশটি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। এ, বি, সি, ডি ও ই ইউনিটের আবেদন ফরমের মূল্য ৫৫০ টাকা এবং সি১, এফ, জি ও এইচ ইউনিটের আবেদন ফরমের মূল্য ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধনের সময় উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন অত্যন্ত পরিচ্ছন্ন। এ কারণে শিক্ষার্থীরা খুবই সহজে রেজিস্ট্রেশন করতে পারবে। আমরা আগামীতে পুরো ভর্তি প্রক্রিয়া অনলাইনে করবো আশা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, আইআইটির পরিচালক কে এম আক্কাছ আলী, রেজিস্ট্রার রহিমা কানিজ, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

গতবারের মতো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) অনলাইনে আবেদন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য (www.ju-admission.org) এই ওয়েবসাইট থেকে জানা যাবে।

ট্যাগ: জাবিভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অটল বিহারি বাজপেয়ির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

সৌম্যদের বিপক্ষে দাপুটে জয়ে সমতায় আয়ার‌ল্যান্ড

পরবর্তী

সৌম্যদের বিপক্ষে দাপুটে জয়ে সমতায় আয়ার‌ল্যান্ড

সাইবার নিরাপত্তা ও হ্যাকার আক্রমণের বিরুদ্ধে সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকগুলোতে সাইবার আক্রমণ ঠেকাতে প্রয়োজন কার্যকর প্রস্তুতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT