চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে বর্ণিল প্রজাপতি মেলা ২ নভেম্বর

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১১:১৯ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
পরিবেশ
A A

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে ধারণ করে টানা নবমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০১৮’।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে আগামী ২ নভেম্বর, শুক্রবার জহির রায়হান অডিটরিয়ামের সামনে অনুষ্ঠিত হবে বর্ণিল এই মেলা।

সোমবার মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে প্রতিবারের মতো এবারও মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।

মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, ‘দিন দিন প্রজাপতির সংখ্যা কমে যাচ্ছে। তাই সব মানুষের মধ্যে প্রজাপতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রজাপতি সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্য প্রতি বছরের মতো এবারও এই ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন করতে যাচ্ছি।’

তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী নভেম্বর সকাল সাড়ে ৯টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। দিনব্যাপী প্রজাপতি মেলা সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Reneta

প্রতি বছরের ন্যায় এবারও প্রজাপতি মেলায় থাকছে বর্ণাঢ্য র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতির ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রজাপতিপ্রজাপতি মেলাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

গানের বিশ্বকাপে অংশ নিতে শিল্পীদের ডাক দিল ‘বঙ্গ’

মে ১০, ২০২৬

‘মরদেহের মর্যাদা রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব’

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে নরেন্দ্র মোদির অভিনন্দন

মে ১০, ২০২৬

সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ কাশেম

মে ১০, ২০২৬

রাজনৈতিক মঞ্চে সিনেম্যাটিক বিজয়!

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT