চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে বঙ্গবন্ধুর স্মরণে মাসব্যাপী শোক কর্মসূচি

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৬:৩১ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

শোকের মাস আগস্টে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) কর্তৃপক্ষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে আজ পহেলা আগস্ট (বুধবার) দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করে শোক পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

এর আগে সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশে কালো ব্যাজ ধারণের মধ্যদিয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেন।

সমাবেশে উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রক্তের ঋণ কখনো শোধ হবে না। জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে আমরা জাতির পিতার মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করবো। জাতি চিরদিন বঙ্গবন্ধুকে এভাবেই স্মরণ করবে।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল ইসলাম’সহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন বাংলা বছরকে বরণ করতে প্রবাসী বাংলাদেশীদের নানা আয়োজন

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি

প্রকাশ রায়ের ‘ভাসমান জীবন’ প্যারিসে প্রদর্শিত

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT