চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৪:৪৮ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস ২০১৮। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এসময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্টার, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, মহিলা ক্লাব ও বিভিন্ন হলের পক্ষ থেকে প্রাধ্যক্ষরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আহ্বায়ক কমিটির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শরীফ এনামুল কবির। ওই সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা তার সঙ্গে ছিলেন।

এর আগে সূর্যোদয়ের সময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক প্রশাসনিক ভবনে যথাক্রমে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

বিজয় দিবস উপলক্ষে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে তিনদিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।

Reneta

দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল- বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, জার্নাল, পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী; ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

বিজয় দিবস উপলক্ষে প্রশাসনিক ভবন, হল সমূহ ও বিভিন্ন গেইট’সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়েছে। আবাসিক হলগুলোতে বিশেষ প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় স্মৃতিসৌধমহান বিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে নেপালের বিপক্ষে মেয়েরা ঘুরে দাঁড়াবে, আশা গোলকিপিং কোচের

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৮

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরেছে আরও ১৭৪ বাংলাদেশি

জুন ১, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে বিক্ষোভ, পুলিশের অ্যাকশন

জুন ১, ২০২৬

সংকটে বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের আশঙ্কা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT