চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:৫২ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মৃতিচারণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলে’র পক্ষ থেকে প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার সাহার নেতৃত্বে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। বিকেলে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও উপস্থিত ছিলো।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘বাঙালি জাতির উত্থান, বঙ্গবন্ধুর বেড়ে উঠা, জাতি নির্মাণ ও রাষ্ট্র গঠনের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।’

প্রধান আলোচক হিসেবে  সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, ‘বেগম ফজিলাতুন্নেছা মনেপ্রাণে একজন আদর্শ বাঙালি নারী ছিলেন। তিনি যে কোন পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর ঐকান্তিক সহযোগিতার কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।’

আলোচনা সভায় অন্যান্য বক্তারা আরো বলেন যে, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রতিবিম্ব ছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব। দলের নেতাকর্মীদের খোঁজখবর নেয়া ও পরিবার-পরিজনের যে কোন সঙ্কটে পাশে দাঁড়াতেন তিনি। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে তাঁর দিকনির্দেশনা এবং অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।’

আলোচনা সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সম্পাদক ফরিদ আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হলের আবাসিক শিক্ষক ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিবেগম ফজিলাতুন্নেছা মুজিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT