চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:২২ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A

জাবি প্রতিনিধি: বিশ্বের নানা প্রান্তে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা, বাংলার সমসাময়িক সমাজ, রাজনীতি ও দর্শন ভাবনার উপস্থাপন এবং ভবিষ্যৎ দিক নির্ণয়ের লক্ষ্যে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হচ্ছে পঞ্চম আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন।

২৫ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

চার দিনব্যাপী এই সম্মেলনে ২৫০ জন নিবন্ধিত দেশী-বিদেশী গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

বুধবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক অধ্যাপক ড. খালেদ হোসাইন লিখিত বক্তব্যে এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এবারের সম্মেলনে ২৫০ জন নিবন্ধিত গবেষকের গবেষণাপত্র উপস্থাপনের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে।

সম্মেলনে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, চীন, জাপান, জামার্নি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশের পণ্ডিত গবেষকবৃন্দ অংশগ্রহণ করবেন।

Reneta

চীনের পেকিং ফরেন স্টাডিস ইউনিভার্সিটির অধ্যাপক দং ইউ ছেন, জাপানের টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের অধ্যাপক শিনকিচি তানিগুচি ও অধ্যাপক মাসাইকো তোগাওয়া এবং সেন্ট এমরুজ ইউনিভার্সিটি কাজুও মিনামিদে, জামার্নির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হান্স হার্ডার, চেক রিপাবলিকের চার্লস বিশ্ববিদ্যালয়ের মার্টিন রিবেক, আমেরিকার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার কেইত এডওয়ার্ড চান্তু, রোমের পিনোজা ইউনিভার্সিটির ক্যারোলা এরোকা লোরিয়া, ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ দাশগুপ্ত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট পণ্ডিতবর্গ অংশগ্রহণ করবেন।’

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অমিতাভ চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদ, জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. আবুল হোসেন. মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং মাননীয় ট্রেজারার অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

বঙ্গবিদ্যা চর্চার এই বিশ্বজনীন সংগঠনের পূর্ববর্তী সম্মেলনসমূহ দিল্লি বিশ্ববিদ্যালয়, ভারত (২০১০) ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০১১) কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত (২০১৩) এবং টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, জাপান (২০১৫)-এ অনুষ্ঠিত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT