চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে গণিত বিভাগের দুই কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:৪৯ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) গণিত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের দুই কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ স্বর্ণ পদক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

স্বর্ণ পদকপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন-২০১৫ সালে গণিত বিভাগে অনুষ্ঠিত স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রী মাহরুনা কাদের এবং স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র ইউশা বিন হাফিজ। এর আগে ইউশা বিন হাফিজ কৃতি শিক্ষার্থী হিসেবে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী স্বর্ণ পদকও লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে তোমরা যে পদক অর্জন করেছ, তার গুরুত্ব অনেক। যা কিছু অর্জন করেছ তা দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্যদিয়ে সেই অর্জনকে কাজে লাগাবে।’

গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভাগের প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ এবং স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থীদের বিদায় সম্মাননা জানানো হয়। এ সময় উপাচার্য তার বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার’সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin1

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT