চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে গণিত বিভাগের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছিন্ন পাতায় সাজাই তরণী’ প্রতিপ্রাদ্যকে ধারণ করে মহাসমারোহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগের ৪র্থ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব ম্যাথমেটিক্স’র উদ্যোগে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, পুনর্মিলনীতে যোগদানের মধ্য দিয়ে বিভাগের সকল ছাত্র-শিক্ষকদের আন্ত:সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। প্রাক্তনদের সফলতা দেখে, সাফল্যগাঁথা শুনে নবীন শিক্ষার্থীরা অনেক উৎসাহিত ও অনুপ্রাণিত হবে আশা রাখি।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক প্রমুখ। গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি জাহেরুল ইসলাম।

এসময় তিনি বলেন, প্রাণের টানে এই বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা পুনর্মিলনী উৎসবে একসাথে মিলিত হয়েছে। এতে করে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক নতুন এ বন্ধন তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে বিভাগের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে গণিত বিভাগের চত্বরে এসে শেষ হয়।

এছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো পুনর্মিলনী উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, আড্ডা এবং সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে ফিডব্যাক ও বাপ্পা মজুমদারের দলছুটের কনসার্ট।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলেন ক্যাম্পাসে দিনব্যাপী এক উৎসবমুুখর পরিবেশ বিরাজ করে। দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পল্লী উন্নয়ন একাডেমি নোবেলের দাবিদার: ইঞ্জিনিয়ার মোশাররফ

পরবর্তী

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হবে: নৌমন্ত্রী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হবে: নৌমন্ত্রী

বেলুন ও আলোর সঙ্গে নাচের পারফরম্যান্সের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্নে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT