চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলবোর্নে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A

জান্নাতুল ফেরদৌস নৌজুলা: ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ)-এর উদ্যোগে স্থানীয় বাংলা স্কুলের শিশু-কিশোরদের অংশগ্রহণে সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে চমৎকার একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

মেলবোর্নের প্রবাসী বাঙালি শিশু-কিশোরকে বাংলা ভাষায়, বাংলা সংস্কৃতির আবহে এবং বাংলাদেশের মায়ায় গড়ে তুলতে দীর্ঘ এগারো বছরব্যাপী অবদান রেখে চলেছে ভিবিসিএফ। এখানে বছরজুড়ে চলে বাংলা অক্ষরজ্ঞান দান, জাতীয় দিবসগুলো উদযাপনের মাধ্যমে দেশীয় সংস্কৃতির লালন এবং বছর শেষে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাচ, গান, নাটক, আবৃত্তিসহ নানা আয়োজনে ভরপুর ছিল অনুষ্ঠানটি। ছিল বাচ্চাদের অংশগ্রহণে একটি ছোট্ট ‘আর্ট এক্সিবিশন’ও। বাচ্চাদের সাথে সাথে তাদের অভিভাবকরাও মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন বাংলা ভাষা ও সংস্কৃতির গৌরবে।

কালচারাল সেক্রেটারি নুসরাত ইসলাম বর্ষা জানান: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতাংশ ‘সৃষ্টি সুখের উল্লাসে’ ছিল আমাদের এবারের থিম। আমাদের বাচ্চারা সৃষ্টির আনন্দে মেতে ওঠে, কাটিয়ে ওঠে সংকোচের বিহ্বলতাও। ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাতে ক্রমশ তাদের যে দক্ষতার প্রাপ্তি ঘটে। এটাই মূলত তাদের আত্মবিশ্বাসের প্রাণশক্তি। আমরা চাই দূর প্রবাসেও বাংলাকে মনেপ্রাণে ধরে রাখতে।

তিনি আরও বলেন: এখানকার মেইনস্ট্রিমে আমাদের বাচ্চারা যথেষ্ট ভালো করছে। আমরা চাই, তাদের এ গুণে কিংবা ভালোত্বে বাংলা থাকুক মুকুট হয়ে।

Reneta

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়াল্টার ভিলাগন্জ্ঞলো। মঞ্চে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ভিবিসিএফের প্রেসিডেন্ট ব্যারিস্টার নুরুল ইসলাম খান মানিক, প্রিন্সিপ্যাল এ. কে. এম. মোরশেদ কামাল প্রমুখ। অনুষ্ঠান-শেষে অংশগ্রহণকারী সকল শিশুকে ক্রেস্ট প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেলবোর্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT