চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১১:০৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৭
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার দিনব্যাপী প্রশাসনিক ভবন অবরোধ কার্যক্রমকে কেন্দ্র করে প্রশাসনের কর্তাব্যক্তিরা একাধিকবার আলোচনায় বসলেও কোন সমাধান না আসায় শিক্ষার্থীরা লাগাতার অবরোধের সিদ্ধান্তে অনড় থাকেন।

এদিকে সোমবার সকাল ৯টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার কার্যালয়ে প্রবেশ করতে এসে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। এরপর আলোচনার জন্য তিনি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কার্যালয়ে প্রবেশ করেন এবং প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেন।

এসময় দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে কক্ষ থেকে তারা বের হতে পারবেন না বলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদককে জানিয়ে দেন আন্দোলনকারীরা। এর মধ্যে শিক্ষক সমিতির প্রতিনিধিরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, মামলা একটি আইনি প্রক্রিয়া। এটি আইনিগতভাবে মোকাবেলা করতে হবে। এখানে আমাদের কোন হাত নেই। তারা নির্দোষ হলে অবশ্যই মুক্তি পাবে।সঙ্কট সমাধানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সমাধানের জন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি সংসদের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, মামলা প্রত্যাহারের দাবিতে সকাল থেকে আমরা প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছি। শিক্ষক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। শিক্ষকদের আশ্বাসে কোন প্রকার সমাধান না আসায় আমরা আমাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো। দাবি আদায় না হলে প্রয়োজনে আরো কঠিন আন্দোলনে যাবে শিক্ষার্থীরা।

Reneta

এর আগে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে চার দফা দাবিতে সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এ অবরোধ চলবে বলে জানিয়েছেন অন্দোলরত শিক্ষর্থীরা। এতে উপাচার্য সহ কর্মকর্তারা কার্যালয়ে প্রবেশ করতে না পারায় সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।

প্রসঙ্গত, গত ২৭ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাস-ভবন ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধ কর্মসূচিজাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT