চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সুব্রত গাইনসুব্রত গাইন
৫:৫২ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
শিক্ষা
A A

সিলেট শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজ রোববার বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সংগঠন এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও নিন্দা জানিয়েছে।

ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীর সুষ্ঠু বিচারের দাবিতে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের সাধারণ সম্পাদক অন্তর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত অধ্যাপক মলয় ভৌমিক, রাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু, দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর, নাট্যকলা বিভাগের শিক্ষক সুখন সরকার, জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ।

বক্তারা বলেন, যারা দেশ থেকে গুণী ব্যক্তিত্ব মেরে ফেলতে চায় তারা যাই হোক এদেশের মঙ্গল চায় না। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। আজ তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে জঙ্গি তৈরি করছে। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই। তবে বর্তমান বিচার ব্যবস্থা ক্ষমতাসীন ব্যক্তিদের হাতে যার ফলে আমরা সুষ্ঠু বিচার পাই না। আমরা এই ধরণের বিচারের অপসংস্কৃতিতে হটিয়ে সংস্কৃতিতে ফিরিয়ে আনবো। ভবিষ্যতে এমন ধরণের হামলা আর যেন না ঘটে সে ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তা এবং হামলাকারীর সুষ্ঠু বিচারের দাবি জানান।

একই ঘটনার জের ধরে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় টেন্টে এক সমাবেশ করে। সমাবেশে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু এসময় বক্তব্য দেন। তারা বলেন, ড. জাফর ইকবালের উপর হামলার মাধ্যমে দেশের বুদ্ধিজীবীদের কণ্ঠ স্তব্ধ করে দেবার চেষ্টা করছে ‘৭১-এর পরাজিত শক্তি। তারা দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ, নাটক বিভাগ ও সাধারণ শিক্ষার্থীরা একই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে। এসময় এ ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য দেন ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড.আখতার হোসেন, সহযোগী অধ্যাপক রতন কুমারসহ প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

Reneta

একই দাবিতে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন লিনার্ক।

ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এ নিন্দা জানান। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাবি সাংবাদিক সমিতি (রাবিসাস), বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটসহ বিভিন্ন সংগঠন এ হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রতিবাদরাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬

কানে সিনেমার প্রদর্শনীতে অচেতন দর্শক, বন্ধ হলো শো!

মে ২০, ২০২৬

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬

নিখোঁজের ৬ দিন পর খাল থেকে উদ্ধার গায়িকার মরদেহ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT