আন্তর্জাতিক

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া

বন্দর শহর মারিউপোলে ক্রমাগত আক্রমণ চলছে

রাশিয়ার সেনা জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে অবস্থান করছে, পরিস্থিতি উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ান সৈন্যরা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলে নিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

বিবিসি প্রতিবেদনে প্রকাশ, আগুন লাগার কয়েক ঘণ্টা পর তা দখলে নেয় রাশিয়া। অপারেশনাল কর্মীরা প্ল্যান্টের বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং স্টেশন কর্মীরাও তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে রুশ সৈন্যদের ক্রমাগত আক্রমণের কারণে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ায় আগুন লাগার ঘটনা ঘটে। শুরুতে ইউক্রেনের দলকলবাহিনীকে আগুন নেভাতে না দিলেও কয়েক ঘণ্টা পরে রুশ সৈন্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়।

আজ শুক্রবার রাশিয়ার আক্রমণের নবম দিনে ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে তাদের ক্রমাগত আক্রমণ চলছে বলে জানায় কর্তৃপক্ষ।

বিষয়:দখল মারিউপোল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…