চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপান সম্রাটের অভিষেকে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এখানে রাজপ্রাসাদে ১৭৪ দেশ ও অঞ্চলের প্রায় ২ হাজার নেতা ও প্রতিনিধির সামনে সম্রাট নারুহিতো জাপানের ১২৬তম সম্রাট হিসেবে তার সিংহাসন আরোহনের ঘোষণা দেন।

দুপুর ১টায় সিডেন স্টেট হলের মাতসু কুন জো ম্যা স্টেট রুমে আয়োজিত এ অনুষ্ঠানে ‘তাকামিকুরা’ হিসেবে পরিচিত সাড়ে ৬ মিটার উঁচু চাঁদোয়া টানা এই সিংহাসন থেকে সম্রাট তাঁর অধিষ্ঠানের ঘোষণা দেন। রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রবাব ফাতিমা অনুষ্ঠানের মূল কর্মসূচিতে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

সাদা পাজামা ও পাঞ্জাবির ওপর কালো কোট পরিহিত রাষ্ট্রপতি দুপুর ১২টা ৩৩ মিনিটে (স্থানীয় সময়) অনুষ্ঠান হলে যোগ দেন। চলতি বছরের মে মাস থেকে অভিষেকের অনুষ্ঠানমালা শুরু হয়। এসব অনুষ্ঠানের মধ্যে আজকের এই অভিষেকের ঘোষণাকে অধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ৫৯ বছর বয়সী জাপানের সম্রাট তাঁর ৮৫ বছর বয়সী পিতা এমেবিতাস আকিতো সিংহাসন ত্যাগের পর ১ মে নারুহিতো ক্রিসেনথেমাম (চন্দ্রমল্লিকা) সিংহাসনে অধিষ্ঠিত হন। জাপানের যুদ্ধপরবর্তী সংবিধানে দেশ ও জনগণের ঐক্যের প্রতীক হচ্ছেন সম্রাট।

তিনি বলেন, সম্রাটের এই অভিষেক অনুষ্ঠান (সোকোরি-সেইডেন-নো-গি) জাপানের ১ হাজার বছরের ঐতিহ্যের অংশ। তবে, রাজকীয় পরিবারের নতুন প্রজন্মের নেতৃত্বে এই নতুন অধ্যায়ের সূচনা অনুষ্ঠান বিশ্বব্যাপী মানুষ দেখছে।  অনুষ্ঠানে সম্রাট বিশেষ উপলক্ষে সম্রাটদের পরিধেয় ৯ শতকের পূর্বের গাঢ় কমলা রঙের ‘কোরোঝোননো গোহ’ নামের পোশাক পরেন। সম্রাজ্ঞীর পরনে রয়েছে ফলকদার ঐতিহ্যবাহী লোয়ারড কোর্ট কিমোনো।

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পাইন চেম্বার (মাতসু-নো-ম্যা) স্টেট রুমের ফেলার থেকে অভিনন্দন বার্তা প্রদান করেন এবং সম্রাটের দীর্ঘাঘু কামনায় নেতৃত্ব দেন।

Reneta

এর আগে সম্রাট মূল অনুষ্ঠান শুরুর আগে রাজপ্রাসাদের স্মৃতি মন্দিরের রাজকীয় পূর্বপুরুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সম্রাটের সিংহাসনের দু’দিকে দামি কাপড়ে মোড়ানো ছিল সাম্রাজ্যের প্রতীক ও অলংকার হিসেবে বিবেচিত দর্পণ এবং তলোয়ার। সিংহাসনের পর্দা খুলে দেওয়ার পর সম্রাট ও সম্রাজ্ঞী উঠে দাঁড়ান এবং প্রধানমন্ত্রী শিনজো আবে সম্রাটের সামনে উপস্থিত হয়ে নত মস্তকে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর দেয়া ভোজসভায় যোগ দেবেন। রাষ্ট্রপতি জাপান সফর শেষে আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর সিঙ্গাপুর সফর করবেন। রাষ্ট্রপতি ২৭ অক্টোবর সকালে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারুহিতোপ্রধানমন্ত্রী শিনজো আবেরাষ্ট্রপতি আবদুল হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT