আন্তর্জাতিক

জাপানে আবারও ভূমিকম্প

জাপানে আবারও ভূমিকম্প

জাপানের ফুকুশিমায় ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা।

ভূকম্পনের কেন্দ্র ফুকুশিমার সমুদ্র উপকূলের কাছে পানির নিচে ছিল। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলেও জানানো হয়েছে।

ভূমিকম্পের ফলে ফুকুশিমা নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রেও কোনো ত্রুটি বা সমস্যা দেখা দেয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্য কোনো স্থানেও ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার দেশটির উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার  স্কেলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এরপরই উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হানে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টার দিকে ফুকুশিমার কাছেই ওই ভূকম্পন অনুভূত হয়।

বিষয়:জাপান জাপানে ভূমিকম্প ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…