নর্থ কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এবারের ছোঁড়া মিসাইলটি ১ হাজার কিলোমিটার পেরিয়ে জাপানের সমুদ্রসীমায়
গিয়ে পড়েছে বলে জানিয়েছে জাপান ও সাউথ কোরিয়া।
নর্থ কোরিয়ার পূর্ব উপকূল
থেকে মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাতে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।
যুক্তরাষ্ট্রের স্ট্যাটেজিক কমান্ড-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে একই
সময় পর পর দু’টি মিসাইল নিক্ষেপ করা হলেও একটি ছোঁড়ার সঙ্গে সঙ্গেই
বিস্ফোরিত হয়।
যে কোনো ধরণের নিউক্লিয়ার বা ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা ও উন্নয়নে নর্থ কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের। কিন্তু দেশটি গত কয়েক মাসে বেশ কয়েকবার তাদের নিউক্লিয়ার ও মিসাইল প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে।
সাউথ কোরিয়ায় মিসাইল প্রতিহত করার অত্যাধুনিক ব্যবস্থা স্থাপনে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার পরিকল্পনার ‘বাস্তবিক প্রতিক্রিয়া’ হিসেবে এভাবেই পরীক্ষা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে নর্থ কোরিয়া সরকার।








