চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের পথে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় অংশ নেবেন।

সকালে জাপানের রাজধানী টোকিও‘ উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিনসহ অন্যান্য কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তার টোকিও পৌঁছানোর কথা রয়েছে।

Banglabid

প্রবাসীদের প্রত্যাশা এই সফরের মধ্যে দিয়ে পারস্পারিক বাণিজ্য বাড়বে একই সাথে জাপানেও তৈরি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ।

সফরটি মূলত প্রধানমন্ত্রীর তিনটি দেশ আর এগারো দিনের লম্বা কূটনৈতিক সফরের অংশ। সফর শুরু হচ্ছে জাপান দিয়ে। এরপর সৌদি আরব ও ফিনল্যান্ড হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ অকৃত্রিম বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে আছে জাপান। টানা তৃতীয় দফা সরকার গঠনের পর চারদিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

মঙ্গলবার সন্ধ্যায় জাপান পৌছে সেদিনই প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরদিন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যে বৈঠকের মধ্যে দিয়ে জাপানের সঙ্গে আড়াই বিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি হওয়ার কথা রয়েছে।

এরপর ৩০ মে ২৫তম ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উচ্ছসিত প্রবাসীরা, তাকে বরণ করে নিতেও প্রস্তুত তারা। প্রবাসীদের প্রত্যাশা, শ্রমবাজার সম্প্রসারণসহ টোকিও-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু হবে অচিরেই। এছাড়াও প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে।

চারদিনের সফর শেষে ওআইসি সম্মেলনে যোগ দিতে আগামী ৩১ মে সৌদি আরবের উদ্দেশে জাপান ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপান সফরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

পরবর্তী

জাপানে শিক্ষার্থীদের ওপর ছুরি নিয়ে হামলায় হামলাকারীসহ নিহত ২

পরবর্তী

জাপানে শিক্ষার্থীদের ওপর ছুরি নিয়ে হামলায় হামলাকারীসহ নিহত ২

অজয় দেবগনের বাবার শেষকৃত্যে বলিউড তারকাদের শ্রদ্ধা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT