স্পোর্টস

জাপানের কাছে লড়াই করে হারল কৃষ্ণারা

বাংলাদেশ ও জাপানের ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের তীব্র লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও জাপানের ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে তীব্র লড়াই, একজন বাংলাদেশি ও একজন জাপানি খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর জাপানের বিপক্ষে মাথা উঁচু করেই লড়াই করেছে বাংলাদেশের প্রত্যয়ী মেয়েদের। তিনবারের শিরোপাজয়ী দলটির বিপক্ষে অবশ্য জেতা হয়নি কৃষ্ণার দলের। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে জাপানের কাছে ৩-০ গোলে হেরেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বৃহস্পতিবার থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে শুরু থেকেই আগের ম্যাচের হতাশা ঝেরে ফেলার ছাপ ছিল কৃষ্ণা-মৌসুমিদের মাঝে। কোরিয়ার বিপক্ষে ম্যাচের গোলরক্ষক রোকসানাকে পরিবর্তন করে নিয়মিত গোলরক্ষক মাহমুদাকে খেলিয়েছেন কোচ রব্বানী। তাতে গোলের সংখ্যাটা কিছু হলেও কমেছে।

শুরু থেকে ভালো খেললেও ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল খেয়ে বসে বাংলাদেশ। জাপানের হয়ে লাল-সবুজ মেয়েদের গোলমুখ খুলে দেন তোমাকো তানাকা।

ম্যাচের ৩১ মিনিটে বাংলাদেশের জালে দ্বিতীয় গোলটি জড়ান জাপানি ফরোয়ার্ড মইয়ি নাকায়ে। ৩৯ মিনিটে জাপানের তৃতীয় গোলটিও এসেছে নাকায়ের মাধ্যমে।

গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরাও। ১৮ মিনিটে মাশুরা পারভীনের মাথা ছোঁয়া বল গোললাইন থেকে ফিরিয়েছেন জাপানি এক ডিফেন্ডার।

পরের অর্ধে রক্ষণ অটুট রেখে জাপানকে আর গোল করতে দেয়নি কৃষ্ণার দল। প্রতিপক্ষের দুদফা আক্রমণ দারুণভাবে ফিরিয়ে দিয়ে আস্থার প্রতিদান দিয়েছেন গোলরক্ষক মাহমুদাও।

গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী রোববার অস্ট্রেলিয়ার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…