চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যায় ৫ জনের ফাঁসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৭
আদালত, জনপদ, রংপুর
A A

মেরিনা লাভলী, রংপুর প্রতিনিধি: জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে খালাস দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হচ্ছে জেএমবি সদস্য মাসুদ, ইসহাক, লিটন, আনসারী (পলাতক) ও সাখাওয়াত। খালাস পেয়েছে আবু সাঈদ।

মঙ্গলবার ১১টার দিকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার ৫ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

পুলিশ এ হত্যায় ৮ জেএমবির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত গ্রেফতার জেএমবি’র আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ ৫ জনের বিচার শুরু করেন।

অপর তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক। অপর দুই আসামি সাদ্দাম হোসেন ঢাকায় এবং নজরুল ইসলাম ওরফে বাইক হাসান রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়।

২০১৫ সালের ৩ অক্টোবর সকালে কাউনিয়ার আলুটারীতে ঘাসের প্রকল্প পরিদর্শনে যাবার পথে জেএমবি সদস্যরা ৬৬ বছরের জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে।ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হতাকাণ্ডের পর একই কায়দায় রংপুরে এই জাপানি নাগরিকের হত‌্যাকাণ্ড সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন তোলে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাপানি নাগরিক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT