চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জান্নাতে দেখা হবে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

সিনেমা মানুষকে হাসায়। কাঁদায়। সমাজ গঠনে সহায়ক হিসেবে কাজ করে। কখনও বা বিদ্রোহ জাগায়। হাতিয়ার হিসেবে কাজ করে। এজন্যই অনেকে বলেন, সিনেমা হচ্ছে সমাজের দর্পণ! সমাজের প্রতিচ্ছবিই কখনো কখনো ভেসে উঠে রূপালী পর্দায়। সময়ের প্রয়োজনে। তেমনই এক প্রতিবাদের হাতিয়ার হিসেবে তৈরি হয়েছে সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’।

একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ। এই স্লোগানকে সামনে রেখে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে ৫ নভেম্বর সন্ধ্যার পর। ৩ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটিতে উঠে এসেছে বাংলাদেশের কালো এক অধ্যায়ের গল্প! অবশ্যই সিনেমাটিক ভঙ্গিতে।

ট্রেলারটির শুরু আল-কোরানের বাণী দিয়ে! সুরা আল মায়িদাহ থেকে কোট করা হয়েছে ‘যে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো এবং যে একজন নিরপরাধ ব্যক্তির জীবন রক্ষা করলো সে যেন সমগ্র মানব জাতীকেই রক্ষা করলো।’ নির্মাতার ভাষ্য, আল-কোরানের এই আয়াতটুকুর মধ্যেই লুকিয়ে আছে ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমার মূল ভাব।

সিনেমার মূল বিষয় জঙ্গীবাদ। জঙ্গীবাদের আস্ফালনে বিশ্বের বিভিন্ন দেশ আজ ঢুঁকরে মরছে। বিপন্ন হচ্ছে বিশ্ব মানবতা। ধর্মের নামে উগ্রবাদীতার ফলে বহু দেশ আজ নাজুক। জঙ্গীবাদের এমন ভয়ঙ্কর চর্চা স্পর্শ করে গেছে বাংলাদেশকেও। দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে বোমা বিস্ফোরণ, রমনা বটমূলে বোমা হামলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আঘাতসহ সর্বশেষ রাজধানীর হলি আর্টিজানে ভয়ঙ্কর হামলার ঘটনা বাঙালির হৃদয়ে ক্ষতচিহ্ন এঁকে দিয়ে গেছে। আর এসব ক্ষতাক্ত ঘটনায় যেন উঠে এসেছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে। টুকরো টুকরো ‍দৃশ্যে এমনটাই দেখা গেছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলারে।

যেখানে দেখা যায় একজন বলছেন-‘এই দেশে শরিয়াহ আইন প্রতিষ্ঠা করাই হবে আমাদের জিহাদি রাষ্ট্র কায়েমের উদ্দেশ্য।’ ধর্মের কথা বলে অসংখ্য সরল যুবাদের জড়ো করা হয়। তরুণদের উদ্বুদ্ধ করা হয় জান্নাতের প্রলোভন দেখিয়ে। ‘ওই দেখ জান্নাত’! মস্তিস্ক এমন ভাবে ধুলাই করা হয় যেন মুহূর্তেই নিজের জীবন বিলিয়ে দেয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন নওজুয়ানরা। মিশনে যাওয়ার সময় তাই একজন আরেকজনের কাছ থেকে বিদায় নেন এই বলে যে, জান্নাতে দেখা হবে!

কাদের জীবন দেখানো হয়েছে সিনেমায়? কারা জঙ্গীবাদীর পথ বেছে নেন? কিসের উদ্দেশ্যে ধর্মের নামে অরাজকতা তৈরি করেন তারা? আর কাদেরকে উদ্দেশ্য করেই বা সুরা মায়িদাহ’র উদাহরণ টানা হয়েছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে? ইসলাম কি ধর্মের নামে মানব হত্যাকে সমর্থন করে? ইসলাম কি জঙ্গীবাদের শিক্ষা দেয়?-আর এসব অসংখ্য প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমায়। এমনটাই বলছিলেন ছবির প্রযোজক ও অভিনেতা খিজির হায়াত খান।

Reneta

আর তার জন্য অপেক্ষা করতে হবে আগামি ১৬ নভেম্বর পর্যন্ত। কারণ এদিন মহাসমারোহে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘মিস্টার বাংলাদেশ’।

দেশের পতাকা বুকে ধারণ করে জঙ্গিবাদ নিমূর্লে নেমেছেন ‘মিস্টার বাংলাদেশ’। প্রেম ভালোবাসা পরিবারের গল্প, নাচ গান, মারামারি সবই ভেসে উঠেছে এই ট্রেলারে। ‘মিস্টার বাংলাদেশ’ পরিচালনা করছেন আবু আকতারুল ইমান। ছবির কাহিনি ও চিত্রনাট্য করেছেন নির্মাতা খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন লাক্স তারকা শানু, টাইগার রবি, মেরিয়ান, শামীম আহসান সরকার প্রমুখ।

চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান এই ছবিতে অভিনেতা হিসেবে উপস্থিত হচ্ছেন। ‘মিস্টার বাংলাদেশ’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ‘জাগো’ খ্যাত এই পরিচালক। তিনি বলেন, ‘হলি আর্টিজানের ঘটনায় আমি আমার কাছের একজন বন্ধুকে হারিয়েছি। এছাড়া আমার কয়েকজন পরিচিত মানুষ আজ বিপথগামী। তাই দায়বদ্ধতার জায়গা থেকে জঙ্গিবাদ বিরোধী এই ছবিটিতে কাজ করেছি। ‘মিস্টার বাংলাদেশ’ জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ’।

ট্রেলারে ‘মিস্টার বাংলাদেশ’:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গীবাদজাগোটাইগার রবিমিস্টার বাংলাদেশমেরিয়ানলিড বিনোদনশানুশামীম আহসান সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিটি কর্পোরেশন জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ দেয়নি: চসিক মেয়র

মে ১৮, ২০২৬

১৫ বছর পর আসছে ‘টিনটিন’-এর সিক্যুয়েল

মে ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইনোভেশন অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ রেলওয়ে ও রেলপ্রকৌশলী বাবু

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT