জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতনভাতা পাবেন সরকারি চাকুরিজীবীরা। সচিবালয়ে ত্রিপুরার গভর্নর তথাগত রায়ের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা জানিয়েছেন।
ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো বেতন সংক্রান্ত প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলায় বিরক্তি প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এই প্রস্তাবের সবই মন্ত্রীসভা কিংবা প্রধানমন্ত্রীর অনুমোদিত, কাজেই এ নিয়ে এখন আবার কেনো প্রশ্ন তোলা হচ্ছে তা খতিয়ে দেখবেন তিনি।
একান্ত আইনী বাত্যয় না হলে এই বেতন সংক্রান্ত প্রস্তাব শীঘ্রই প্রজ্ঞাপন আকারে জারি করে কার্যকর করতে চান তিনি।







