চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারির মধ্যে ১৫ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

গোলাম সরওয়ার ছানু গোলাম সরওয়ার ছানু
৭:০৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২১
বাংলাদেশ, স্বাস্থ্য
A A

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জানুয়ারি মাসের মধ্যে ১৫ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। যার মধ্যে দুই ডোজ ভ্যাকসিন পাবে সাড়ে সাত কোটি মানুষ।  

তিনি বলেন,  ভ্যাকসিন দেওয়ার কারণে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। যার ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, খেলাধুলা সচল হয়েছে, দেশে বিদেশে যাওয়া আসা শুরু হয়েছে। তবে করোনাকে অবহেলা করা যাবে না।সকল ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

শনিবার ২০ নভেম্বর বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Banglabid

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে মোট ১৩ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে এক কোটি মানুষ দেশের বাইরে রয়েছে। ১২ কোটি মানুষ টিকার আওতায় নিয়ে আসা হবে। জানুয়ারি মাসের মধ্যে সাড়ে সাত কোটি মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হলে বাকী সাড়ে তিন কোটি মানুষকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।

জাহিদ মালেক আরও বলেন, এখন করোনা বাংলাদেশে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। মৃত্যুর সংখ্যা এখন সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। সংক্রমণের হারও কমে এসেছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গাইড লাইনে আমাদের চেস্টায় দেশের অবস্থা ভালো আছে। যাদের ভ্যাকসিন দেওয়া কথা ছিলো তাদের অনেকই ভ্যাকসিন পেয়ে গেছেন। আমরা ৯ কোটি ডোজ ভ্যাকসিন দিয়ে ফেলেছি। আগামী জানুয়ারির মধ্যে আশার করা যায় আরো ৬ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। মোট ১৫ কোটি ভ্যাকসিন দেওয়া হলে দেশের সাড়ে সাত কোটি মানুষ দুই ডোজ করে ভ্যাকসিন পেয়ে যাবেন।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবললীগের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমূখ। ফুটবল লীগের মোট ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় পল্লী মঙ্গল সমিতি ৩-০ গোলে হরিরামপুর সাকুচিয়া ক্লাবকে পরাজিত করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT