চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে ধেয়ে আসছে শৈত্য প্রবাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সারাদেশে জাঁকিয়ে নামবে দ্বিতীয় পর্যায়ের শৈত্য প্রবাহ। আবহাওয়া অফিস বলছে, আগামী এক-দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে ইতোমধ্যেই তীব্র থেকে মাঝারি মাত্রার শৈত্য প্রবাহে আক্রান্ত রাজশাহী, রংপুর এবং খুলনায় বিভাগের বিভিন্ন জেলা। এসব জেলায় সহসায় কাটছে না শৈত্য প্রবাহ পরিস্থিতি।

আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, এবছর শীত মৌসুমে সারাদেশেই স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কম। এর প্রভাব পড়েছে দেশের পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগে। গত ২৩ ডিসেম্বর থেকে দেশের পশ্চিমের তিন বিভাগের বিভিন্ন জেলায় শুরু হয় তীব্র থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ।

রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারিতে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। গত ২ জানুয়ারি নতুন বছরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে রেকর্ড করা হয় চার দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। মাঝরাত থেকে শুরু হয়ে ঘনকুয়াশায় ঢেকে থাকা এই প্রত্যন্তের জেলাগুলোতে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলে না। কষ্ট পাচ্ছে বয়স্ক-নারী-শিশু-ছিন্নমুলসহ সব মানুষ।

আবহাওয়া অফিস বলছে, ইতোমধ্যে আন্দামান সাগরে একটি সাইক্লোন অবস্থান করছে। আগামীকাল সাইক্লোনটি আন্দামান-নিকোবর উপকুল অতিক্রম করবে। এই প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গত বছরের ৮ জানুয়ারি দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারিতে এযাবতকালের সর্বনিম্ন মাপমাত্রা ২.৮ ডিগ্রি ছাড়িয়েছিলো।

জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ধাপে শৈত্য প্রবাহ শুরুর পর মাসজুড়ে শীতের তীব্রতা থাকবে বলেই আবহাওয়া অফিসের পূর্বাভাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজশীতশৈত্য প্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT