চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে স্কোয়াডের পাঁচ দামিকে ‘হারাতে’ প্রস্তুত বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুম শুরুর আগে লিওনেল মেসিকে হারিয়েছে বার্সেলোনা। আর্থিক সংকটের জেরে স্প্যানিশ ক্লাবটি হারাতে প্রস্তুত আরও কয়েকজনকে। সেটা আসছে জানুয়ারির দলবদলেই। স্কোয়াডের পাঁচ দামি ফুটবলারকে বেঁচে দিতে চাচ্ছে কাতালানরা।

দলে থাকা সবচেয়ে দামি স্যামুয়েল উমতিতি এবং ফিলিপে কৌতিনহোকে ছেড়ে দিতে চায় বার্সা। স্পোর্টস বাইবেল জানাচ্ছে এমন তথ্যই। সার্জিও দেস্ত, অস্কার মিনগুয়েজা এবং লুক ডি জংয়েরও আর ন্যু ক্যাম্পে থাকা হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে তারা।

ডিসেম্বরের ২১ তারিখে সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচের পর বড়দিনের বিরতিতে যাবে বার্সেলোনা। মুন্ডো দেপোর্তিভো জানাচ্ছে, তার আগেই কিছু খেলোয়াড়ের বিদায়ঘণ্টা বাজতে পারে ন্যু ক্যাম্পে।

বার্সা এই পদক্ষেপকে ‘এক্সিট অপারেশন’ হিসেবে দেখছে। জাভি হার্নান্দেজের হাতে নতুন করে দল গুছিয়ে নেয়ার আগের ধাপ এটি।

ডাচ ফুটবলার ডি জং এ মৌসুমেই সেভিয়া থেকে বার্সেলোনায় এসেছিলেন। ১০ ম্যাচে মাত্র এক গোল করতে পেরেছেন। উমতিতিকে মৌসুমের পুরোটা বেঞ্চে বসে কাটাতে হচ্ছে।

ব্রাজিলিয়ান ফিলিপে কৌতিনহোর পারফরম্যান্স একদমই সন্তোষজনক নয়। আয়াক্স থেকে আসা দেস্ত বার্সার জার্সিতে খুব একটা সুবিধা করতে পারছেন না।

Reneta

কোচ জাভি অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তার সব মনোযোগ ওসাসুনার বিপক্ষে রোববারের ম্যাচে। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৭ নম্বরে বার্সা। শীর্ষের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৬ পয়েন্টে পিছিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: উমতিতিকৌতিনহোজাভিডি জংদলবদলবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আবারও উত্তরবঙ্গ সফরে যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT