চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শাকিবের নতুন ছবির শুটিং, মুক্তি ঈদে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর জন্য ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গেছেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। কয়েকদিন সেখানে ঘুরে দেশে ফেরার কথা থাকলেও আপাতত হচ্ছে না। শাকিব সিদ্ধান্ত নিয়েছেন, আমেরিকাতেই নতুন সিনেমার শুটিং করবেন।

নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি আগামী জানুয়ারিতে শুটিং শুরু হবে, মুক্তি দেয়া ইচ্ছে আসন্ন ঈদে। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যসহ আরও একাধিক দেশে একযোগে মুক্তি দেয়া হবে এসকে ফিল্মস থেকে নির্মিত এ সিনেমাটি। পরিচালনা করবেন হিমেল আশরাফ।

নিউইয়র্কে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান বলেন, আমি একটি সিনেমা বানাতে চাই। সেই সিনেমাটি শাকিব খানকে নিয়ে বানাতে চাই।

এই কথার পরিপ্রেক্ষিতে শাকিব খান বলেন, যতই প্লেনের টিকেট কাটছি একটার পর একটা কাজ চলে আসছে। এখানকার এক বন্ধু বলছিল এতদিন পর এসেছো ঘুরে বেড়াও। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে সিনেমার শুটিং করবো। এখানকার মানুষ দেখবে, আমার দেশের মানুষও পাবে। হিমেল আশরাফ এখানে আছে। আসন্ন ঈদে নতুন এ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি এখানে মুক্তি দেব।

যুক্তরাষ্ট্র থেকে পরিচালক হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, বাংলাদেশ থেকে অনেক কাজ গুছিয়ে এসেছি। ডিসেম্বর জুড়ে প্রিপডাকশন করতে হবে। ইচ্ছে আছে জানুয়ারিতেই শুটিং নামবো। আমরা ঈদে মুক্তি টার্গেট করেই নামছি।

কী ধরনের সিনেমা জানতে চাইলে পরিচালক বলেন, আমার কাজ একজন দর্শকের মগজে আমার গল্পটা ঢুকিয়ে দেয়া। তার অবচেতন মনে সকল আবেগকে প্রভাবিত করা। দেশি বা বিদেশী ফ্লেভার দেয়া আমার কাজ না। আমার প্রধান চরিত্রের সাথে পা মিলিয়ে দর্শকও গল্পের অলিতে গলিতে হাটবে। আমার প্রধান চরিত্র যখন কাঁদবে তখন দর্শকও চোখ মুছবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রলিড বিনোদনশাকিব খানহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT