চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতেই প্রয়োগ হবে ভারতের উপহারের ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ‘উপহার’ হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ ভ্যাকসিন জানুয়ারিতেই প্রয়োগ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবারই আসবে ভারত সরকারের দেওয়া টিকা। এক্ষেত্রে আমরা পূর্বনির্ধারিত সময়ের আগেই টিকা প্রয়োগের কথা ভাবছি।’

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Banglabid

ভ্যাকসিন প্রয়োগে আমাদের ন্যাশনাল প্ল্যান করা আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন আগে আসলে আগে শুরু করব। তবে, ন্যাশনাল প্ল্যান অনুযায়ীই ভ্যাকসিন প্রয়োগ হবে।

স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আগামীকাল অথবা পরশু ভারতের দেওয়া উপহারের ভ্যাকসিন আসবে। তবে ফ্লাইট শিডিউল না পাওয়ায় নির্ধারিত ভাবে বলা যাচ্ছে না। যে ভ্যাকসিন আসছে তা প্রথমে ঢাকায় প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে তা সারা দেশে দেওয়া যাবে। স্বাস্থ্য বিভাগ এজন্য সম্পূর্ণ তৈরি।

জাহিদ মালেক বলেন, সরকার ভ্যাকসিনের যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে জেলাপর্যায়ে চারটি টিম, উপজেলায় দুটি টিম ও হাসপাতালে ছয়টি টিম কাজ করবে। প্রাথমিকভাবে ইউনিয়ন ছাড়াও জেলা উপজেলা পর্যায়ে প্রতিদিন দুই লাখ ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

Reneta

বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রতিক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রয়োগে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা দিলে সে বিষয়ে প্রস্তুতি নেওয়া আছে। জরুরি অবস্থা মোকাবিলায় হাসপাতালও তৈরি আছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ঢাকা থেকেই শুরু হবে করোনা ভ্যাকসিনেশনের কার্যক্রম। ভারত সরকারের উপহার হিসেবে পাওয়া বিশ লাখ ভ্যাকসিন মূলত ঢাকার স্বাস্থ্যকর্মী, সেনা-পুলিশ-বিজিবি-সাংবাদিকসহ সন্মুখসারির যোদ্ধারা টিকা পাবেন। পরে সেরাম ইন্সটিটিউট থেকে সরকারের কেনা ৫০ লাখ ডোজ দিয়ে সারাদেশে জাতীয়ভাবে শুরু হবে করোনার টিকাদান কার্যক্রম। আর তখন জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হবে করোনার টিকাদান কার্যক্রম।

তিনি আরও বলেন, ভ্যাকসিন প্রয়োগের জন্য ২৮ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে। ২০ লাখ আর পরের ৫০ লাখের ভ্যাকসিন মজুদের প্রস্তুতি আছে। প্রাথমিকভাবে জেলা, সিটি করপোরেশন ও ইউনিয়নপর্যায়কে ধরে আনুমানিক ২ লাখ ভ্যাকসিন দেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, কাল আসছে সেরামের করোনা টিকা। পরে আরও ৫০ লাখ ডোজ আসলে সমন্বয় করে একসঙ্গে সারাদেশে টিকা দেওয়া হবে। এগুলো স্বাস্থ্য অধিদপ্তরের তিনটি ওয়ার হাউজে রাখা হবে বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার, মো. খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চারে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের

পরবর্তী

‘গ্রেপ্তার জঙ্গিরা অনেকেই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত’

পরবর্তী

‘গ্রেপ্তার জঙ্গিরা অনেকেই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত’

শিশু নির্যাতনের চেয়ে জঘন্য কোনো অপরাধ নেই: মার্কিন রাষ্ট্রদূত

সর্বশেষ

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT