চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় স্লোগান হিসেবে সর্বস্তরে ‘জয় বাংলা’ ব্যবহার করা উচিত: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
কারা চিকিৎসক

আসছে ১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি এ এম কামরুল কাদের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ সংক্রান্ত রুলের শুনানিতে এই অভিমত ব্যক্ত করেন। এরপর আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শফিক আহমেদ, ইউসুফ হোসেন হ‌ুমায়ূন, কে এম আমিন উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাসার।

Banglabid

জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে এর আগে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ।

সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলে, জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে জবাব দিতে বলা হয়। এরপর এ বিষয়ে সংশ্লিষ্টদের জবাব এলে রুলের উপর চূড়ান্ত শুনানি শুরু হয়। সে ধারাবাহিতায় গত ৪ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মাহমুদ বাসার আদালতকে বলেন: ‘মাই লর্ড, মুক্তিযুদ্ধের সময় দেশে একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’।

তখন আদালত বলেন; শুধু দেশেই না। একাত্তরে যখন মহান মুক্তিযুদ্ধ চলে তখন দেশে ও বিদেশে একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’। এছাড়া পাকিস্তানেও কিছু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এক হয়ে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছে। এমনকি আমাদের মুক্তিযোদ্ধাদের ধরে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে গুলি করার আগে মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয় বাংলাজাতীয় স্লোগানহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুর রেঞ্জার্সের অধিনায়ক নবি

পরবর্তী

কোহলিদের বিপক্ষে গোলাপি টেস্ট, সতর্ক করছেন চ্যাপেল

পরবর্তী

কোহলিদের বিপক্ষে গোলাপি টেস্ট, সতর্ক করছেন চ্যাপেল

ধর্মের ভিত্তিতে ভিসা নীতি

ধর্মের ভিত্তিতে বাংলাদেশিদের ওপর ভারতের বৈষম্যমূলক ভিসানীতি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT