অাজ বিকেল ৪টায় বসছে দশম জাতীয় সংসদদের ১৩তম অধিবেশন। অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। এরপর শোক প্রস্তাব উত্থাপন। পরে থাকবে প্রশ্নোত্তর পর্ব।
আলোচ্যসূচিতে, উপস্থাপনীয় অধ্যাদেশের পর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের বিষয়ও রয়েছে।
স্থায়ী কমিটির বিল সম্পর্কিত রিপোর্ট উপস্থাপনের মধ্য দিয়ে প্রথমদিনের কার্যক্রম শেষ হবে। তার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে।








