চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিল-২০১৮ পাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অধ্যাদেশ-১৯৮৩ রহিত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিল, ২০১৮ জাতীয় সংসদে পাস করা হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাসের প্রস্তাব করেন। এতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অধ্যাদেশ, ১৯৮৩ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বহাল রাখার বিধান করা হয়।

বিলে বোর্ডের প্রধান কার্যালয়, ঢাকায় এবং প্রয়োজনে দেশের যে কোন স্থানে এর আঞ্চলিক বা শাখা কার্যালয় স্থাপন করার বিধান করা হয়। বিলে একজন চেয়ারম্যান করে ৮ সদস্যের বোর্ড গঠনের বিধান করা হয়।

বোর্ডের চেয়ারম্যান নিয়োগ এবং তার দায়িত্ব ও কর্তব্য, বোর্ডের সভা, বোর্ডের কার্যাবলী, শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন কমিটি, পাঠ্যপুস্তক কমিটি গঠন, বোর্ডের কর্মচারী নিয়োগ, বোর্ডের তহবিল, বাজেট, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, প্রতিবেদন, বিদ্যালয় পাঠ্যপুস্তক, প্রকাশকদের নিকট থেকে তথ্য ও প্রতিবেদন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, নূরুল ইসলাম ওমর, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, পীর ফজলুর রহমান, রুস্তম আলী ফরাজী, বেগম মাহজাবীন মোরশেদ, ডা. আককাছ আলী সরকার, সেলিম উদ্দিন, আব্দুল মুনিম চৌধুরী, শামীম হায়দার পাটোয়ারী ও বেগম রওশান আরা মান্নান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

এছাড়া সংসদে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বিল, ২০১৮ ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিল, ২০১৮ উত্থাপন করা হয়। বিলটি দু’টি উত্থাপন করেন যথাক্রমে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

Reneta

পরীক্ষা-নিরীক্ষা করে ৩ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিল দু’টি যথাক্রমে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT