চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগে রুমানাদের ম্যাচ ফি ৬০০ টাকা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল

মাঠের অভাবে হচ্ছে না নারী ক্রিকেটারদের ঢাকা প্রিমিয়ার লিগ। সেটি পুষিয়ে নিতে বিসিবির উইমেন্স উইং আয়োজন করতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। আটটি বিভাগীয় দলের এ আয়োজন কক্সবাজারে শুরু হবে ১৬ মে। প্রিমিয়ার লিগ খেলে যে অর্থ পান জাহানারা-রুমানারা তার সিকিভাগও পাবেন না এখানে খেলে। ম্যাচ ফি ১০ ভাগ বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে!

ক্রিকেট বাণিজ্যিকিকরণের এ যুগে ম্যাচ ফি কেন এত কম, এমন প্রশ্নের জবাবে বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান এমএ আউয়াল চৌধুরী অসহায়ত্ব প্রকাশ করলেন। দুষলেন ‘কৃপণ’ স্পন্সরদের।

‘ছেলেদের ক্রিকেটে কোটি কোটি টাকার স্পন্সর এলেও মেয়েদের ব্যাপারে তারা কৃপণ। অনেক চেষ্টা করেও আলাদা স্পন্সর আনতে পারছি না।’ শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আউয়াল চৌধুরী।

বাংলাদেশ জাতীয় দলের জন্য স্পন্সরশীপ সত্ত্ব পাওয়া মানে নারী দল, একাডেমি দল, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলেরও পাওয়া। কেননা বিসিবি স্পন্সরশীপের জন্য এভাবেই টেন্ডার আহবান করে। অথচ নারী দল নাকি সেখান থেকে কোনও অর্থই পায় না। এজন্য এমএ আউয়াল চৌধুরী চাইছেন আগামী দুই বছরের জন্য যখন বিসিবি নতুন স্পন্সরের সঙ্গে চুক্তি করবে তখন তা আলাদা করে করতে।

‘ছেলেদের ন্যাশনাল টিমের স্পন্সর সত্ত্ব থেকে কোটি কোটি টাকা আসছে। কিন্তু মেয়েদের আলাদা স্পন্সর আসছে না। তাই নারী ক্রিকেট দলকেও ছেলেদের চুক্তির সঙ্গে একত্রিত করা হচ্ছে। এটা মেনেও নিতে হচ্ছে। কেননা কেউ এগিয়ে আসছে না। বড় বড় কোম্পানিকে আমরা বলি। কেউ আসে না। এবার আলাদা করে স্পন্সর নেওয়ার প্রস্তাব করেছি। সেটি না হলেও উইমেন্স উইংয়ের জন্য আলাদা করে যেন চুক্তি হয়।’

২০১৫ সালের জুন থেকে দুই বছরের জন্য বাংলাদেশ দলের স্পন্সর মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। উইমেন্স উইং চেয়ারম্যানের অভিযোগ এই সময়ে নারী দলের জন্য তেমন কিছুই করেনি রবি।

Reneta

অথচ চুক্তি অনুযায়ী নারী দলের আন্তর্জাতিক ম্যাচে জার্সি ও ক্যাপে রবির লোগো ঠিকই ব্যবহার করা হচ্ছে। রবির কাছে উইমেন্স উইং প্রয়োজনীয় সহযোগিতা আদায় করতে না পারা বিসিবির মার্কেটিং বিভাগের ব্যর্থতা কিনা-এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান এমএ আউয়াল চৌধুরী।

আগামী মাসেই শেষ হয়ে যাবে রবির সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি। জুন থেকে দুই বছরে নতুন করে টেন্ডার আহবান করতে যাচ্ছে বিসিবি। এমএ আউয়াল চৌধুরী চান আগের মতো ভুল না করে নারী দলের জন্য আলাদা চুক্তি করে নিতে। স্পন্সরশীপে কোম্পানিগুলোর বৈষম্যের প্রভাব পড়েছে নারী ক্রিকেটারদের বেতন-ভাতায়। ছেলেদের তুলনায় মেয়েদের বেতনে আকাশ পাতাল ব্যবধান। ‘এ’ প্লাস গ্রেডে থাকা মাশরাফি-মুশফিক-সাকিবরা যেখানে পান ৪ লাখ টাকা, সেখানে জাহানারা-রুমানাদের বেতন মাত্র ৩০ হাজার টাকা। মেয়েদের ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা পান ২০ হাজার আর ‘বি’ গ্রেডের ক্রিকেটাররা পান ১০ হাজার করে। আন্তর্জাতিক ম্যাচে (ওয়ানডে) ছেলেরা যেখানে পান দুই লাখ টাকা, সেখানে নারী ক্রিকেটাররা পান ৮ হাজার টাকা। আসছে জুনে নতুন বাজেট হলে বেতন কিছুটা বাড়ানোর আশ্বাস দিয়েছে উইমেন্স উইং।

স্বল্প বেতন ও নামমাত্র ম্যাচ ফি নিয়ে নারী ক্রিকেটারদের কারও মন্তব্য পাওয়া যায়নি। জাতীয় দলের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও এ ব্যাপারে কেউ কথা বলতে রাজী হননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেট দল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে কাজ করছে বিএনপির ৫১ টিম

পরবর্তী

ঢাকায় ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ ফাইনাল বুটক্যাম্প শুরু

পরবর্তী

ঢাকায় ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ ফাইনাল বুটক্যাম্প শুরু

৭০টি মডেলের গ্রাফিক্স ট্যাবলেটে মিটবে আঁকাআঁকির শখ

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT