জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০ সালের অনার্স ২য় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষা আগামী ২০২২ সালের ২৯ জানুয়ারি থেকে শুরু হবে।
সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা চলবে। পরীক্ষা শেষ হবে ১৫ মার্চ। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষা শুরু হবে আগামী ২৬ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ২৭ মার্চ চলবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।








