জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা প্রকাশ ১৮ অক্টোবের প্রকাশ করার হবে বলে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হয় তা সংশোধন করে ১৭ অক্টোবর করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম এর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা ১৭ অক্টোবর ২০১৭ তারিখ প্রকাশ করা হবে।
উক্ত ফল SMS এর মাধ্যমে বিকেল ০৪.০০ টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nu<space>athn<space>roll no. লিখে ১৬২২২ নম্বরে Send করলে ফল জানা যাবে এবং রাত ০৯.০০ টায় ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions A_ev admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে।








