আগামীকাল ১৫ আগস্ট শনিবার জাতীয় শোক দিবসে জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হবে।
শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে ক্লাব লবির দেয়ালে স্থাপিত প্রতিকৃতি উন্মোচন করা হবে। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া অনুষ্ঠিত হবে।
স্বাধীনতার ৪৪ বছর পর এই প্রথম জাতির পিতার প্রতিকৃতি জাতীয় প্রেসক্লাবে স্থাপিত হতে যাচ্ছে।







