চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে নেই রওশন এরশাদ

রাহুল রায় রাহুল রায়
১:৩৪ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

রওশন এরশাদের অনুপস্থিতিতে কোন্দলের মধ্যেই জাতীয় পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা চলছে। বনানীতে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কার্যালয়ে বৈঠক চলছে।  এতে এরশাদপন্থি নেতারা উপস্থিত থাকলেও বৈঠকে অনুপস্থিত রওশন ও তার অনুসারী জাপা নেতারা।

রোববার দুপুর ১২টায় দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয়ে সভাটি শুরু হয়। 

গত শুক্রবার জাপা চেয়ারম্যান এরশাদ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, দলের মধ্যে আনা সকল পরিবর্তন সম্পর্কে প্রেসিডিয়াম সদস্যদের অবহিত করা হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বৈঠকের পরপরই দলীয় প্রেসিডিয়ামের সভা ডাকেন এরশাদ।

Banglabid

হঠাৎই জিয়াউদ্দিন বাবলুকে সরিয়ে রুহুল আমিন হাওলাদারকে আবারও মহাসচিব ও জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করায় প্রকাশ্য হয় জাতীয় পার্টির ভেতরের কোন্দল। ওইদিনই জাতীয় পার্টির সংসদীয় দল এরশাদের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানায় এরশাদকে। অনঢ় থাকেন এরশাদ।

পরে এক পর্যায়ে বিবৃতি দিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের আহবান জানান সংসদীয় দলের সভাপতি ও বিরেধীদলীয় নেতা রওশন এরশাদ।রওশনের যুক্তি, প্রেসিডিয়ামকে না জানিয়ে ওই পরিবর্তন দলীয় গঠনতন্ত্রের লংঘন।

পাল্টা বিবৃতিতে এরশাদ দাবি করেন, চেয়ারম্যানকে দেয়া ক্ষমতাবলেই তিনি ওই পরিবর্তন এনেছেন এবং তা আর পরিবর্তন হবেনা। এরমধ্যে রওশন বৃহস্পতিবার সংসদে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে। 

Reneta

কাউন্সিল মিটিং কবে হবে সেটা নিয়েও জাতীয় পার্টির আজকের সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিহুসেইন মোহাম্মদ এরশাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে নেই রওশন এরশাদ

পরবর্তী

ফরহাদ টিটোর চোখে জুনিয়র টাইগার্স

পরবর্তী

ফরহাদ টিটোর চোখে জুনিয়র টাইগার্স

ফরহাদ টিটোর চোখে জুনিয়র টাইগার্স

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT