চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পরিচয়পত্রের বদলে আসছে ‘স্মার্ট কার্ড’

সোমা ইসলাম সোমা ইসলাম
২:৪২ অপরাহ্ণ ১১, জুন ২০১৫
বাংলাদেশ
A A

পুরনো জাতীয় পরিচয়পত্র উঠিয়ে নিয়ে স্মার্ট কার্ড বিতরণ করবে ইসি। দেশের সাড়ে ৯ কোটির বেশি ভোটারকে দেড় বছরের মধ্যে স্মার্ট কার্ড দেওয়া হবে। ভোটার না হলেও ১৫ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র হিসেবে স্মার্ট কার্ড দেবে নির্বাচন কমিশন।

ছবিসহ ভোটার তালিকার কারণে প্রায় ১০ কোটি মানুষের তথ্য ভাণ্ডারে সমৃদ্ধ এখন বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশ এখনও এমন তথ্যভাণ্ডার সমৃদ্ধ হতে পারেনি। খুব শিগগিরই এর সঙ্গে যোগ হচ্ছে স্মার্ট কার্ড।

পুরনো কার্ড ফেরত দিয়ে বিনা মূল্যে এই কার্ড পাবেন ভোটাররা। ১৮ বছর বয়সে ভোটার হলেও এবার থেকে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রমে তথ্য পূরণ করে ১৫ বছরের সবাইকে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র।

এক বছরের পরিকল্পনায় গড়ে ওঠা এই প্রকল্পে ১৫ মাসের মধ্যে দেশের ৯ কোটি ৬৩ লাখ ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে। প্রতিমাসে ৬০ লাখ ভোটারের মাঝে বিতরণ করা হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। আর্ন্তজাতিক মানদণ্ড বিচার করে ২৫ স্তরের নিরাপত্তা থাকছে স্মার্ট কার্ডে।

জাতীয় পরিচয়পত্র প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো: সালেহ উদ্দিন জানিয়েছেন, প্রকল্পের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।

‘আমাদের যে প্রস্তুতি রয়েছে তাতে করে প্রতি মাসে আমরা ৬০ লাখ নাগরিককে স্মার্ট কার্ড সরবরাহ করতে পারবো,’ বলে অাশাবাদী তিনি।

Reneta

প্রান্তিক মানুষদের বিশেষ করে কৃষকদের ভতুর্কি ও সার বিতরণসহ উচ্চ পর্যায়ে মানি লন্ডারিং ঠেকাতে স্মার্ট কার্ড যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করছে ইসি। স্মাট কার্ডে আরও নতুন কিছু তথ্য সংযোজন করা হবে। পুরনো কার্ড ফেরত দিয়ে বিনা মূল্যে এই কার্ড পাবেন ভোটাররা।

ডিজি আরও বলেন, যথেষ্ট সিকিউরিটি রেখে কার্ডটি করা হচ্ছে। এই ব্যবস্থার ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠি যারা বিভিন্ন জায়গায় তাদের পরিচয় নিয়ে ঝামেলায় পড়েন তারা উপকৃত হবেন।

বিভিন্ন অবৈধ কার্যক্রম ঠেকাতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং পাসপোর্ট অফিস ইসির তথ্য ভাণ্ডার ব্যবহারের সুবিধা পাবে। একই উদ্দেশ্যে আরও ৪০টি প্রতিষ্ঠান পাবে অনলাইনে ইসির তথ্য ভাণ্ডার ব্যবহারের সুবিধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিজাতীয় পরিচয়পত্রনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT