চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগকে হারানোর মতো কোন দল নেই: জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A

ভোটের রাজনীতিতে আওয়ামী লীগকে হারানোর মতো কোন দল বাংলাদেশে নেই বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন: আগামী জাতীয় নির্বাচনে ২০০৮’র জাতীয় নির্বাচনের চেয়ে বড় জয় পাবে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে ‘বিজ্ঞানসম্মত’ জরিপের উদ্ধৃতি দেন।

সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলী এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতাদের মতামত শোনেন জয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞান সম্মত জরিপ প্রসঙ্গে তিনি বলেন: আমি বিভিন্ন জায়গায় জরিপ করেছি, এটি সায়েন্টিফিক জরিপ। নেতা-কর্মীদের জন্য আজ আমি সুখবর নিয়ে এসেছি। আমার জরিপে এত ভালো এসেছে যে, আগামী নির্বাচনেও আওয়ামী লীগের ‘ল্যান্ডস্লাইড’ বিজয় হবে।

Banglabid

কিন্তু জরিপের ফলাফল কতটা নির্ভরযোগ্য এমন প্রশ্নের জবাবে জয় বলেন: একটি পেশাদার প্রতিষ্ঠানকে দিয়ে জরিপ করানো হয়েছে। এতে আমিও জড়িত ছিলাম। আমি মনে করি, এটি ওয়ান অব দ্য মোস্ট অ্যাকুরেট জরিপ।

তিনি আরও বলেন: `বিজয় নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু ষড়যন্ত্র আছে। খেয়াল রাখতে হবে ৫ জানুয়ারির (গত সংসদ নির্বাচন) মতো কোনও ঘটনা-দুর্ঘটনা যেন না ঘটে। ওই সময়ের মতো আগুন সন্ত্রাস যেন না ঘটে।

১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর সব দলের অংশগ্রহণে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে বিজয়ী ও বিজিত দলের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান হয়েছিল ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে।

Reneta

ওই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০ আসনে বিজয়ী হয়। তার আগের ক্ষমতাসীন বিএনপি ৩০টি আসন পায়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির চেয়ে মাত্র তিনটি আসন বেশি পায় বিএনপি।

২০০৮ সালের ওই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পায় ৪৯ শতাংশ ভোট। আর বিএনপির পক্ষে পড়ে ৩৩.২ শতাংশ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি-জামায়াত জোট এবং সমমনা দলগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনা-সজীব ওয়াজেদ জয়সজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT