চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাতীয় দায়িত্ব পালন করছে চ্যানেল আই’

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৯:০১ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৬
কৃষি
A A

কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনার সুপারিশ হস্তান্তর করা হয়েছে অর্থমন্ত্রীর কাছে। তৃণমূলের কৃষকের বাজেট ভাবনার সংকলন হাতে পেয়ে অর্থমন্ত্রী বলেছেন, সরকারের হয়ে একটি জাতীয় দায়িত্ব পালন করছে চ্যানেল আই। আলোচনার সুপারিশ থেকে দু’একটি বাজেটে আসতে পারে বলেও জানান তিনি।

যুগ পেরিয়ে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগ কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনা। অতীতের ধারাবাহিকতায় এবারো চট্টগ্রাম, মৌলভীবাজার, মুন্সীগঞ্জ, জামালপুর, কুমিল্লা এবং নীলফামারী এই ৬ জেলায় প্রায় ১৯ হাজার কৃষকের মতামত সংকলন করে ৪৫ দফার সুপারিশমালা তুলে দেয়া হলো অর্থমন্ত্রীর কাছে।

কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সচিবালয়ে অর্থমন্ত্রীর হাতে ফসল কৃষি এবং কৃষির খাত-উপখাতের সমস্যা এবং চাহিদার কথা তুলে দেন।

কৃষির যান্ত্রিকীকরণ এবং ফসল ক্যালেন্ডার দেখে আমদানি নিরুৎসাহিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়ার অনুরোধ জানান শাইখ সিরাজ।

কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, তথ্য প্রযুক্তি আইসিটিকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। একজন সম্প্রসারণ কর্মকর্তাকে মাঠ পর্যায়ে সতোর’শ কৃষি পরিবারকে দেখতে হয়, যা অনেকাংশে সম্ভব হয়ে উঠে না। কিন্তু কৃষককূলকে যদি ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে পারা যায়, দিনের বেলায় তো তারা ব্যস্ত থাকে কাজের মধ্যে থাকে যেমন সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে সভা হলো সন্ধ্যায় উপজেলা কৃষি কর্মকর্তা একটা সভা করল ইউনিয়ন পরিষদে, তখন সে যদি আইসিটি ব্যবহার করে নিদিষ্ট সময়ে অনেক কৃষকের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে।

প্রতিবারের মতো এবারো অর্থমন্ত্রীর আশ্বাস, কৃষিতে বিনিয়োগ কমছে না, বরং ভর্তুকি বাড়তে পারে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বাস্তবায়নে কৃষিতে ভর্তুকি বাড়বে, আগে যা দেওয়া হতো তার চাইতেও এবার বাড়বে।

Reneta

অর্থমন্ত্রী অারও বলেন শাইখ সিরাজ কৃষির উন্নয়নে একটি জাতীয় দায়িত্ব পালন করছে, যা সব সময়ই আমাদের কাছে প্রশংসার যোগ্য।

নীলফামারীতে কৃষি বাজেট আলোচনায় উঠে আসা সুপারিশের আলোকে কৃষি ঋণে হয়রানি কমাতে ব্যাংকগুলোতে ঋণ প্রাপ্ত কৃষকের তালিকা টানিয়ে দেয়ার নির্দেশনা আগামী বাজেটেই থাকবে অঙ্গীকার করেন অর্থমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT