চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলে হঠাৎ অবসরে ৩২ বর্ষী অবামেয়াং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ১৯, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

জানুয়ারিতে আর্সেনাল থেকে বার্সেলোনায় এসে গোল সংকটের দারুণ সমাধান করে চলেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। ১৬ ম্যাচে করেছেন ১১ গোল। দারুণ ফর্মে থাকা স্ট্রাইকার হঠাৎ দিলেন অবসরের ঘোষণা। আন্তর্জাতিক অঙ্গনে গ্যাবনের জার্সিতে আর দেখা যাবে না তাকে।

শীতকালীন দলবদলে প্রতি সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড পারিশ্রমিকে বার্সায় খেলছেন অবামেয়াং। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ৩২ বছর বয়সেই।

বুধবার গ্যাবন ফুটবল ফেডারেশনকে অবামেয়াং জাতীয় দলে আর না খেলার সিদ্ধান্ত চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭২ ম্যাচে ৩০ গোল আছে তার। গ্যাবনের ইতিহাসের সেরা গোলস্কোরারও তিনি।

২০১২ সালে আফ্রিকান নেশনস কাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল গ্যাবন। আন্তর্জাতিক কোনো আসরে সেটিই তাদের সেরা পারফরম্যান্স। সেই দলের প্রাণভোমরা ছিলেন অবামেয়াং।

অবামেয়াংয়ের চিঠির কিছু অংশ প্রকাশ করেছে গ্যাবন ফুটবল ফেডারেশন। কোচ, সব সতীর্থকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বিদায়বেলায়।

একইসঙ্গে বাবা পিয়েরে-ফ্রাঁসোয়া অবামেয়াংকেও ধন্যবাদ জানিয়েছেন। যিনি ১৯৮৫-১৯৯৮ সাল পর্যন্ত গ্যাবনের হয়ে খেলেছেন। বাবাকে উদ্দেশ্য করে অবামেয়াং লিখেছেন, আশা করি আমাদের (জার্সির) রং পরিধান করে তাকে গর্বিত করেছি।

Reneta

গ্যাবনের হয়ে অবামেয়াংয়ের শেষ টুর্নামেন্টটি ছিল চরম হতাশার। চলতি বছর ক্যামেরুনে হওয়া আফ্রিকান নেশনস কাপের শুরুতে তিনি করোনা পজিটিভ হন। এ সময় হৃদযন্ত্রে ক্ষত সৃষ্টি হওয়ায় কোনো ম্যাচ না খেলেই আসর থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন।

আইভরি কোস্টে আগামী বছর হতে চলা আফ্রিকান নেশনস কাপে গ্যাবনের বাছাইপর্বের ম্যাচ শুরুর দুই সপ্তাহ আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবামেয়াংআর্সেনালবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের তিনজনের মৃত্যুদণ্ড

পরবর্তী

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

পরবর্তী

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

দুবাই থেকে ফিরেই রুমানার ঝড়ো সেঞ্চুরি

সর্বশেষ

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT