‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’তে চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘এক কাপ চা’র অভিনেতা ফেরদৌস আহমেদ জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। ইমপ্রেস টেলিফিল্মের আরেক ছবি ‘জোনাকির আলো’র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম যৌথভাবে জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।
গত ১০ বছরে জাতীয় চলচিত্রের বিভিন্ন ক্যাটাগরিতে এ নিয়ে ১৫৫টি পুরস্কার জিতে নিলো ইমপ্রেস টেলিফিল্ম।
ইমপ্রেসের ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবিতে গানের জন্য মমতাজের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন রুনা লায়লা। জোনাকীর আলো ছবির জন্য শ্রেষ্ঠ পোশাক ও সাজ সজ্জার পুরস্কার জিতেছেন কনক চাঁপা চাকমা।






