চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় গ্রীডে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে: নসরুল হামিদ বিপু

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১০:২৪ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

বিদ্যুৎ সমস্যা সমাধানে চলতি বছরে জাতীয় গ্রীডে আরো ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা হবে জানিয়েছে বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোমবার টাঙ্গাইলের সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজ মেধাভিত্তক ছাত্রী সংসদের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, আগামীতে যদি আমরা আবার একটি ভুল করি নৌকা মার্কায় ভোট না দিয়ে নির্বাচিত করতে না পারি তাহলে দেশ পাকিস্তানের অংশে পরিণত হবে।  উন্নয়নের ধারা বজায় রাখতে হলে নৌকা মার্কাকে জয়ী করতে হবে। পরে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ভোগান্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এবছর গরম একটু আগেই চলে এসেছে এবং একই সাথে ইরিগ্রেশন শুরু হওয়ায় কিছুটা বিদ্যুৎ এর সমস্যা হচ্ছে।  তবে এক মাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে তিনি আশ্বস্থ করেছেন। প্রি-পেইড গ্রাহক ভোগান্তির বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে দুই কোটি প্রি-পেইড মিটারের চাহিদা রয়েছে।  আমরা কেবল মাত্র এটি বিতরণ শুরু করেছি। যেখানে যেখানে সমস্যা দেখা দিয়েছে তা সমাধান করা হচ্ছে। তারপরেও কোন গ্রাহক যদি ভোগান্তি প্রতিকার না পান তাহলে লিখিত অভিযোগ জানালে প্রতিকার করা হবে।

এ অনুষ্ঠানে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ.আরাফাত অধ্যাপক জাফর ইকবালের হামলার প্রসঙ্গে বলেন, দেশ যখন মুক্তিযোদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে তখন একটি চক্র মৌলবাদী মতবাদকে পৃষ্ঠপোষকতা করে প্রগতিশীল মতবাদের উপর নানা ভাবে আক্রমণ চালাচ্ছে। দেশ, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতাকে রুখে দিতেই এ জঘণ্য আক্রমণ। তাই তরুণ সমাজকে অপশক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

স্থানীয় সংসদ সদস্য অনুপম শাজাহান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ও ন্যাশনাল ক্যাডেট কোরের শুভেচ্চা দূত রাশেক রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নসরুল হামিদ বিপুবিদ্যুৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT