চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে বিএনপি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A
সংলাপ

ফাইল ফটো

যুক্তফ্রন্ট্রের সাথে গণফোরামের ঐক্যের মধ্যে দিয়ে গত সপ্তাহে যাত্রা করা জাতীয় ঐক্য প্রক্রিয়া শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করছে। ধারণা করা হচ্ছে এ সমাবেশে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করবে বিএনপি।

গত শনিবার ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না প্রমুখ ঐক্য প্রক্রিয়ার নেতা হাত তুলে এক মঞ্চে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। ঐক্যের নেতারা সরকারের কাছে ৫টি দাবি ও নিজেদের ৯টি লক্ষ্যের কথা জানান।

সেদিন জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা ও যুক্তফ্রন্ট এর চেয়ারম্যান ডা. একিউএম বদরুদৌজ্জা চৌধুরী অসুস্থ থাকায় ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে আজকের সমাবেশে তিনি উপস্থিতি থাকবেন বলে নিশ্চিত করেছেন।

দুপুর ৩টায় এই জনসভা শুরু হবে। দেশের রাজনীতির বাতাসে প্রশ্ন উঠেছে, এই জনসভায় কি বিএনপি অংশ নিচ্ছে? রাজনৈতিক মহলের দাবি, আজকে বিএনপি মহাসচিবসহ শীর্ষ কয়েকজন নেতা জনসভায় অংশ নিতে পারেন।

ঐক্য প্রক্রিয়ার জনসভায় বিএনপি অংশগ্রহণ করবে কিনা জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সাংবাদিকদের বলেন, যে ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এই ঐক্য প্রক্রিয়ার প্রায় সব দাবিই আমাদের দাবির সঙ্গে যায়।

‘আমরা আশা করি ঐক্য সুসংহত হবে। শনিবার জনসভায় বিএনপি অংশ নেবে কিনা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করিনি এখনো। পরে জানতে পারবেন।’

Reneta

তবে শুক্রবার বিকেলে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন শীর্ষ নেতা। বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত বি. চৌধুরীর বারিধারার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত ছিলেন।

এই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু বলা না হলেও ধারণা করা হচ্ছে আজকের জনসভায় বিএনপির অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে।

ঐক্য প্রক্রিয়ার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নাট্যমঞ্চের জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থতিত থাকতে পারেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কয়েকজন নেতারও থাকার কথা রয়েছে।

ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা শুক্রবার মাহামুদুর রহমান মান্না বলেন, বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা হয়েছে। সবাই একমত হলে শনিবারই একটি যৌথ ঘোষণা আসতে পারে।

তিনি আরও বলেন, এরকমও হতে পারে এই সভা থেকে একটি সর্বব্যাপী ঐক্যের রোডম্যাপ দেয়া হবে এবং নির্বাচনী সরকারের রূপরেখার কিছুটা ধারণা দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ঐক্যজাতীয় ঐক্য প্রক্রিয়াবিএনপিযুক্তফ্রন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন: জাসদ

মে ১৭, ২০২৬

প্রত্যেক ব্যাটারকে আউট করতে মজা লাগে: নাহিদ রানা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফর্টিফাইড আটার বাণিজ্যিক সম্ভাবনা ও প্রযুক্তিগত দিক নিয়ে টেকনোসার্ভের কর্মশালা

মে ১৭, ২০২৬

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT