পাকিস্তান সফরের আগে শনিবার মিরপুরে ফিটনেস পরীক্ষা দিয়ে শুরু হয় প্রস্তুতি-পর্ব। রোববারও ছিল অনুশীলন। তবে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাকে আজকের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবিরি সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
জাতীয় দলের ক্রিকেটার, দেশি-বিদেশি কোচদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া গেট খোলা থাকলেও সকালে ভেতরে গিয়ে দেখা যায় শুনশান নীরবতা।
আগামীকাল সোমবার জাতীয় দলের কার্যক্রম চলবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
১৭ আগস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা টাইগারদের।







