অন্যান্য খেলা

জাতীয় দলের অনুশীলনে অলিম্পিক সেইলরের মৃত্যু

সেলফি তোলা দুই নারী সাঁতারে প্রস্তুত, সমুদ্রে নৌকায় বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী সমুদ্রে নৌকায় বসে সেলফি তুলছেন, তারা সাঁতারে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টোকিও অলিম্পিকে সেইলিং ইভেন্টে তিউনিশিয়াকে প্রতিনিধিত্ব করা ১৭ বছর বয়সী সেইলর ইয়া গুয়েজগুয়েজের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, জাতীয় দলের প্রশিক্ষণের সময় ডুবে মারা যান তিনি।

যমজ বোন সারাকে নিয়ে নৌকায় প্রশিক্ষণের সময় প্রচণ্ড বেগে বাতাস আঘাত হানে। এসময় নৌকা ডুবে যায়। পরে গুয়েজগুয়েজের যমজ বোনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু গুয়েজগুয়েজ ডুবে মারা যান।

মাত্র ১৬ বছর বয়সে গত বছর টোকিও অলিম্পিকে দুই যমজ বোন অংশ নিয়ে নজর কেড়েছিল।

আইওসি’র সভাপতি থমাস বাখ শোক জানিয়েছেন, ‘ইয়া গুয়েজগুয়েজের মৃত্যুর খবরে আমি মর্মাহত। তিনি ক্রীড়াবিদদের প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী প্রতিভা এবং রোল মডেল ছিলেন।’

‘টোকিও-২০২০ অলিম্পিকে যমজ বোন সারাকে নিয়ে ইয়া গুয়েজগুয়েজের অংশগ্রহণ সর্বক্ষেত্রে মেয়েদের অনুপ্রাণিত করে যাবে। তার পরিবার, বন্ধু ও তিউনিশিয়ার অলিম্পিক কমিউনিটির প্রতি আমাদের সমবেদনা।’

বিষয়:আইওসি টোকিও অলিম্পিক তিউনিসিয়া সারা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…