চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ২৩ মার্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২২
বিনোদন
A A
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর ট্রফি ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ এর আসর বসতে যাচ্ছে আগামী ২৩ মার্চ।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) সাইফুল ইসলাম।

তিনি বলেন, ২৩ মার্চ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী হয়তো ভার্চুয়ালি যুক্ত থাকবেন। তার সরাসরি আয়োজনে উপস্থিত থাকা বা না থাকার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে ২৩ মার্চ প্রদান করা হবে এটা নিশ্চিত।

এর আগে ১৫ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৭ টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল।

এবার যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’ সিনেমা। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন সিয়াম আহমেদ এবং ‘গোর’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রোজালিন দীপান্বিতা মার্টিন। আজীবন সম্মাননা পেয়েছেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত হোসেন (গোর)। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আড়ং’। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী) ও অপর্ণা ঘোষ (গণ্ডি)।

খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর (বীর)। শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পেয়েছে মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)। শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছে মো. শাহাদৎ হাসান বাঁধন (আড়ং, সরকারি অনুদানপ্রাপ্ত)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন বেলাল খান (হৃদয় জুড়ে)। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন প্রয়াত মো. সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা (বিশ্বসুন্দরী) ও সোমনূর মনির কোনাল (বীর)। শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন কবির বকুল (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ সুরকার বিভাগে পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)।

শ্রেষ্ঠ কাহিনিকার বিভাগে পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত হোসেন (গোর)। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত হোসেন (গোর)। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন ফাখরুল আরেফীন খান (গণ্ডি)। শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার পেয়েছেন মো. শরিফুল ইসলাম (গোর)। শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিভাগে পুরস্কার পেয়েছেন উত্তম কুমার গুহ (গোর)।

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পেয়েছেন পঙ্কজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ (গোর)। শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে পুরস্কার পেয়েছেন কাজী সেলিম আহম্মেদ (গোর)। শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জায় পুরস্কার পেয়েছেন এনামতারা বেগম (গোর)। শ্রেষ্ঠ মেকআপম্যান হিসেবে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আলী বাবুল (গোর)।

ট্যাগ: পুরস্কারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘স্বাধীনতাবিরোধীদের কারণে অর্থনৈতিক মুক্তি পিছিয়েছে’

পরবর্তী

ওয়ার্নের ঘরের মেঝে, তোয়ালে-বালিশে রক্তের দাগ

পরবর্তী
শিশু ও বৃদ্ধ ব্যক্তি অস্ট্রেলিয়ার স্মৃতিস্তম্ভের সামনে ফুল অর্পণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নের ঘরের মেঝে, তোয়ালে-বালিশে রক্তের দাগ

বাংলাদেশি ব্যক্তি, চশমা পরা, হালকা পাজামা পরিহিত, পেশাদার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএইচডি না করেই তিনি ড. মাঈন উদ্দিন

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT