চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতি কলঙ্কমুক্ত হলো: গণজাগরণ মঞ্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ পূর্বাহ্ণ ১১, মে ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের পর শাহবাগে বিজয়োল্লাস করেছে
গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে নিজামীর ফাঁসির পর মঞ্চের
মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ‘এই রায় কার্যকরের মধ্য দিয়ে
বাংলাদেশ আরো একবার যুদ্ধাপরাধীমুক্ত হল। বাঙালি জাতির ইতিহাসে এই রায় স্মরণীয় হয়ে থাকবে’।

আল-বদর কমান্ডার ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে শুনে তাৎক্ষণিক উল্লাসে ফেটে পড়ে শাহবাগ। গণজাগরণ মঞ্চের কর্মী ও সাধারণ জনতা আগে থেকেই বিভিন্ন স্লোগান, দেশাত্মবোধক গানে গানে নিজামীর ফাঁসির জন্য অপেক্ষা করছিলো।

রাত ১২টার পর ফাঁসি কার্যকরের খবর আসার সঙ্গে সঙ্গে শুরু হয় কলঙ্কমুক্তির উৎযাপন। উপস্থিত জনতা ‘আমার কাছে খবর আছে, ফাঁসির মাত্র কয়েক মিনিট বাকি আছে’; দে দে দে ফাঁসি দে, নিজামীরে ঝুলায় দে’; হাট্টিমাটিম তারা মাঠে আন্ডা, ‘নিজামীর ফাঁসি হলে মাথা হবে ঠান্ডা’; মেড ইন পাকিস্তান, জামায়াতে ইসলাম এমন স্লোগানে মুখরিত শাহবাগ।

জাদুঘরের সামনে রাস্তায় বসে পড়া এ জনতার সঙ্গে যোগ দিয়েছেন আশপাশের এলাকার বাসিন্দারা। আজিমপুর থেকে স্ত্রী সন্তান নিয়ে এসেছেন মুক্তিযোদ্ধার সন্তান সিরাজুল ইসলাম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলাম। কিন্তু মনে আছে রাজাকারের কথা শুনলেই মানুষ ভয়ে তটস্থ হয়ে যেত। আজ রাজাকার কমান্ডার নিজামীর ফাঁসি হচ্ছে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT