চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে আস্থা নেই: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:১১ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ দেশের অভ্যন্তরে মানুষকে চরম অশান্তিতে রেখে জাতিসংঘে প্রধানমন্ত্রীর শান্তির বক্তব্যে আস্থা রাখতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, যিনি নিজ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ, তিনি যখন জাতিসংঘের বক্তব্যে শান্তির কথা বলেন তাতে আমরা আস্থা রাখতে পারি না। আজ দেশে মা তার সন্তান হারিয়ে আর্তচিৎকার করছেন। পিতা পুত্র হারিয়েছেন। গুম-খুন নিত্য দিনের ব্যাপার। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়ে দেশের স্বাধীনতা নষ্ট করছে। চালের মূল্য আজ সর্বকালের সর্বোচ্চ দাম। মানুষ চরম অশান্তিতে আছে। এই অবস্থায় দেশে একটি জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। আমরা বারবার জাতীয় ঐক্যের কথা বলে আসছি। দেশের শান্তির কথা বলছি। কিন্তু আওয়ামী লীগ তাতে পাত্তা দিচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে অনেক কথা বললেন। অনেক শান্তির বাণী দিলেন। কিন্তু যে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে, নৃশংস, বর্বর আক্রমণ চালিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে সেই মিয়ানমারের বিরুদ্ধে একটিবারও নিন্দা জানালেন না। এই গণহত্যাকে গণহত্যা বললেন না তিনি। মিয়ানমার আমাদের স্বাধীনতার ওপর আক্রমণ করছে যার কোন প্রতিবাদ করতে পারছেন না প্রধানমন্ত্রী। ঘটনার গভীরে না গিয়ে ওপরে ওপরে কথা বললে এই সংকট কখনও সমাধান সম্ভব না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘে প্রধানমন্ত্রীমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT