জাতিসংঘে দেওয়া ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছেন, যেখানে তিনি দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
যে আকাঙ্খা নিয়ে ছাত্র-জনতা বাংলাদেশে অভ্যুত্থান ঘটিয়েছে তাকে বাস্তবে রুপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতি, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও অর্থপাচার করে অতীতের সরকার যেভাবে রাষ্ট্রকাঠামোকে ধ্বংস করেছিলো সেই ভুল সংশোধন করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন ডক্টর ইউনূস।






