চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের উচিত মিয়ানমারকে চাপ দেয়া: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে দেশটিকে চাপ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘের উচিত মিয়ানমারকে চাপ দেয়া যাতে তারা শিগগির তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়।

বুধবার  জাতিসংঘের রেসিডেন্ট কোর্ডিনেটর এবং  ইউএনডিপি রেসিডেন্ট প্রতিনিধি রোবার্ট ওয়াটকিন্স প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা এ আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, নতুন করে বিপুল সংখ্যক মিয়ানমারের নাগরিক বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেয়ার প্রেক্ষিতে বাংলাদেশকে এসব উদ্বাস্তু সনাক্তকরণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার প্রস্তাব দেয় জাতিসংঘ।

বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের সনাক্তকরণে সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার উদ্বাস্তুদের তালিকা করতে বিজিবিকে নির্দেশ দিয়েছে, বিশেষ করে নারী-শিশু, বৃদ্ধ যারা বেশি ভুক্তভোগী। সরকার উদ্বাস্তুদের আশ্রয় দিতে ইতোমধ্যে ‘ভাষানচর’ দ্বীপটি বাছাই করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

মিয়ানমারের বিদ্রোহীদের কারা অর্থ ও অস্ত্র দেয় তা খুঁজে বের করতেও আর্ন্তজাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। মানবিক দিক বিবেচনা করে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেয়ার প্রশংসা করে রোবার্ট ডি ওয়াটকিন্স বলেন, বাংলাদেশ সঠিক কাজটি করছে, যেটা তার করা উচিত।

নতুন করে আনুমানিক ১ লক্ষ ২৬ হাজার মিয়ানমারের নাগরিক বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে অনুপ্রবেশ করেছে বলে জানান রোবার্ট ডি ওয়াটকিন্স। তিনি বলেন, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

Reneta

রোবার্ট ডি ওয়াটকিন্স বলেন, এই ইস্যুতে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগত সম্পৃক্ততা তৈরি করেছেন, কয়েকটি বিবৃতিও দিয়েছেন। পরিস্থিতি উত্তরণে সহযোগিতার প্রস্তাবও দিয়েছেন তিনি। বাংলাদেশে তার মেয়াদকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

আলোচনায় বাংলাদেশে সাম্প্রতিক বন্যার কথা উঠে আসলে প্রধানমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের প্রকৃতির বৈশিষ্ট্য। দুর্যোগ মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুতি নিয়ে রাখি।

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করে রোবার্ট ডি ওয়াটকিন্স টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে অগ্রগতিরও প্রশংসা করেন তিনি। তৃণমূলের মানুষের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT