জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন, উপস্থিত আছেন অন্যান্য বিচারপতি ও কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ
আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নব নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ শুক্রবার সকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতেহা পাঠ দোয়া ও মোনাজাত করে ১৫ আগস্ট স্বপরিবারে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় রেজিষ্টার জেনারেল মো. আলী আকবর, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ (সিনিয়র) অমিত কুমার দে, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, এডিসি জেনারেল ইলিয়াসুর রহমান ছাড়াও বিভিন্ন বিচারকসহ সরকার দলীয় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





