চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির পিতার জন্মদিনে এই উপহার পেলাম: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী-জাতির পিতা বঙ্গবন্ধূর জন্মদিন

‘উন্নয়নশীল দেশ’ হিসেবে স্বীকৃতি পাওয়ার সুখবর বাংলাদেশের জন্য একটি বিরাট অর্জন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, জাতির পিতার জন্মদিনে এই উপহার আমরা পেলাম।’

বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন এবং শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত জনসমাবেশে এ কথা বলেন শেখ হাসিনা।

এ সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পাওয়ায় সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনে এই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিশুদের মন-মানসিকতা, শরীর-স্বাস্থ্য সবকিছু উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। খেলাধুলা, সংস্কৃতি চর্চার দিকে বিশেষভাবে নজর দিয়েছি। বিভিন্ন ধরনের খেলা, এমনকি গ্রাম্য হারিয়ে যাওয়া খেলাগুলোও যাতে প্রতিযোগিতায় আসে, আমরা তারও পদক্ষেপ নিয়েছি। শিশুদের উন্নত ভবিষ্যতের জন্য আমাদের বর্তমানকে উৎসর্গ করলাম।’

শিশুদের খেলাধুলার দিকে যেন নজর দেয়া হয় সেজন্য সরকার প্রাথমিক স্কুলের ছোট শিশুদের জন্য খেলাধুলা প্রতিযোগিতার বড় বড় আয়োজন করে আসছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, সেই সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতারও ব্যবস্থা করা হচ্ছে।

‘এর ফলে আমাদের শিশুরা অন্তত সুস্থ দেহ ও সুস্থ মনের অধিকারী হবে,’ বলেন তিনি।

Reneta

অভিভাবক, শিক্ষকসহ সব ধর্মীয় শিক্ষাগুরুর প্রতি প্রধানমন্ত্রী অনুরোধ করে বলেন, ‘আপনারা প্রত্যেকে ওই ছোট্ট শিশু থেকে আমাদের যুব শ্রেণি, তারা কোথায় যায়, কী করে, কার সাথে মেশে, কীভাবে চলে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। যেন তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তির সাথে সম্পৃক্ত হতে না পারে। তারা যেন সুস্থ জীবন পায় আর বাবা-মা, ভাইবোনকে নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করে, তারই পদক্ষেপ নিতে হবে।’

শিশুরা যেন বিপথে না যায় সেদিকেবিশেষ নজর দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শ বুকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে অদূর ভবিষ্যতে একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কিন্তু তার জন্য সব শিশুকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর তারা বঙ্গবন্ধুর সমাধির পাশে দাঁড়িয়ে দোয়া ও ফাতেহা পাঠ করেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বার বার বাধা পেয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা

আগস্ট ৬, ২০২৬

বাবার কবরে ডা. জুবাইদার শ্রদ্ধা, সঙ্গে ছিলেন জাইমা রহমান

আগস্ট ৬, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT