চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির জনকের জন্মদিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ন ১৭, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। নানা কর্মসূচীতে তারা স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহান বাঙালিকে।

বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিনটি নানা আয়োজনে ছিল উৎসবমুখর। সকাল থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। তারা শ্রদ্ধায় স্মরণ করেন জাতির স্থপতিকে, অঙ্গীকার করেন তার স্বপ্নের বাংলাদেশ গড়ার।

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবি জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছিল বঙ্গবন্ধুকে নিয়ে নানা আয়োজন। জনকের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশকে নতুন উচ্চতায় দেখার প্রত্যাশা জানান সরকারের দুই মন্ত্রী মোহাম্মদ নাসিম ও রাশেদ খান মেনন।

হাসপাতালগুলোতে ছিল বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। চিত্রাংকনের আয়োজন ছিল টিএসসি, চারুকলাসহ বিভিন্ন স্থানে। শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন। শিশু-কিশোরদের জন্য বঙ্গবন্ধুর গল্প শোনার আসর ছিল বাংলা একাডেমীতে।

বায়তুল মোকাররমসহ সারা দেশে কোরআনখানি, দোয়া মাহফিল করেছে ইসলামিক ফাউন্ডেশন, বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় ঢাকেশ্বরী মন্দিরে। বঙ্গবন্ধু জাদুঘরে ‘মুজিব’ গ্রাফিক নভেলের উপর কমিক্স প্রতিযোগিতার আয়োজন করে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল ‘সিআরআই’। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় শিশু দিবস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT